শনিবার, ০২ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন

শ্রীপুর মডেল প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেখ সেলিম রেজা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৭৭৪ বার পড়া হয়েছে

গাজীপুর শ্রীপুর মডেল প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল উপলক্ষ্যে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

( ১৮ এপ্রিল) রোজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকা সময় থেকে শ্রীপুর উপজেলার আনসার রোড ঊর্মি সুপার মার্কটের দ্বিতীয় তলা শ্রীপুর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে, প্রেসক্লাবের সভাপতি মোশারফ হুসাইন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন,শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব আসাদুজ্জামান (ওমেদ আলী) তিনি বক্তব্য বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে নতশির জীবন যাপন করেনা। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।

সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব প্রেস কাউন্সিলকে যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক বিজনেস শ্রীপুর প্রতিনিধি শামছুল হুদা মোছাদ্দেক হোসেন, আনন্দ টিভির তানভীর ইউ আহামেদ, দৈনিক সংবাদ প্রতিদিন গাজীপুর প্রতিনিধি মোজাহিদ, সাংবাদিক শফিকুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি টিপু সুলতান বিএ, যুগ্ন- সাধারণ সম্পাদক এড. এনামুল হক, সাংগঠনিক সম্পাদক, সাগর আহামেদ মিলন, সহ- সাংগঠনিক সম্পাদক কামাল পাশা, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,ধর্ম বিষয়ক সম্পাদক আইয়ুব খান, তথ্য বিষয়ক সম্পাদক জাকির মোড়ল,প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম পরাণ,অর্থ বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা সাদিয়া আফরোজ, কার্যকারী সদস্য আব্দুল খালেক,সাইফুদ্দিন শেখ,শহীদুল ইসলাম,আবু নাছের,রাজু আহামেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin