বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

ঈদের খুশিতে ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান—নেত্রকোনাবাসীকে শুভেচ্ছা জানালেন শাহরিয়ার রহমান (সাঈদ)

আব্দুর রহমান স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সব ভেদাভেদ ভুলে নতুন করে পথ চলার অঙ্গীকার।

এই বার্তা সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলা ও জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার আসন্ন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহরিয়ার রহমান (সাঈদ)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও ত্যাগের পর মহান আল্লাহ তায়ালা আমাদের জন্য এই আনন্দের দিনটি উপহার দিয়েছেন। ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন আমরা এই খুশি সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের সাথে ভাগ করে নেই। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

নেত্রকোনাবাসীর উদ্দেশে তিনি বলেন, তিনি সবসময়ই মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। একইসাথে তিনি দোয়া করেন, আল্লাহ যেন দেশ ও জাতিকে সব ধরনের সংকট থেকে রক্ষা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন।

শেষে তিনি সবার জন্য দোয়া করে বলেন, ঈদ সবার জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক এবং সবার ঈদ হোক আনন্দঘন ও নিরাপদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin