শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গৌরীপুরে ইউপি নির্বাচনে স্থগিত ২ কেন্দ্রে পুনঃভোটগ্রহন ৭ ফেব্রুয়ারী 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪৮৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত  ইউপি নির্বাচনে স্থগিত ১০নং সিধলা ইউনিয়নের বলারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোহালাকান্দা এবতেদায়ী মাদ্রাসা ভোট কেন্দ্রে পুনঃভোটগ্রহন ৭ ফেব্রুয়ারী। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ গণ বিজ্ঞপ্তি জারী করেছেন। গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লেখিত দুটি ভোট কেন্দ্রে চেয়ারম্যান, ২নং ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য এবং ৬নং ও ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৭ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত ২৬ ডিসেম্বর ভোট গ্রহনের দিন হামলা ও সংঘর্ষের ঘটনায় উল্লেখিত দুটি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছিল।
এ ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তিন বারের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন (নৌকা), শেখ শামছ উদ্দিন (চশমা), আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান (মটর সাইকেল), একদিল হোসেন তালুকদারের (আনারস), মোঃ নজরুল ইসলাম (অটোরিকশা), মোঃ শফিকুল ইসলাম (টেবিল ফ্যান), আবু হানিফ (ঘোড়া), মোঃ আব্দুস সালাম (লাঙ্গল), মোঃ আতাউর রহমান (হাত পাখা), মোঃ ইকবাল হোসেন তালুকদার (ঢোল) ও মোঃ শাহজাহান কবীর (সিংহ)।
সংরক্ষিত সদস্য আসন ২নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন। তাঁরা হলেন- আলেয়া খাতুন (তালগাছ), মোছাঃ নাসরিন (মাইক) ও মোছা ঃ মাজেদা খাতুন (হেলিকপ্টার)।
সংরক্ষিত সদস্য আসন ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন ছয়জন। তাঁরা হলেন- নার্গিস বেগম (মাইক), কোহিনুর বেগম (সূর্যমূখী ফুল), জোসনা আক্তার (হেলিকপ্টার), নাজমা আক্তার (তালগাছ), রেহেনা বেগম (বই) ও হোসনে আরা (কলম)।
সাধারণ সদস্য আসন ৬নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন- আব্দুল কাদির (তালা), কামাল উদ্দিন (টিউবওয়েল), রফিকুল ইসলাম (মোরগ) ও সাইদুল ইসলাম (ফুটবল)।
সাধারণ সদস্য আসন ৭নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করছেন আটজন প্রার্থী। তাঁরা হলেন- আব্দুল করিম (তালা), আব্দুল সোবহান (ফুটবল), আবুল হাসিম (আপেল), খোরশেদ (ঘুড়ি), মোবারক হোসেন (বৈদ্যুতিক পাখা), রাহ হোসেন (ভ্যানগাড়ি), রহুল আমিন নজরুল (টিউবওয়েল) ও মোঃ লোকমান (মোরগ)।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin