মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর কেন্দ্রীয় ও হল ছাত্র সংসদ নির্বাচন ( শাকসু) বন্ধের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা শিবিরের বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে গৌরীপুর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে উত্তর বাজার মোড়ে এসে শেষ হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার সভাপতি সালেহীন কবির। মিছিলে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক সিয়াম আহমেদ, সাবেক জেলা সেক্রেটারি আব্দুল বারি, ময়মনসিংহ জেলার ছাত্র শিবিরের সাবেক বায়তুল মান সম্পাদক জহিরুল ইসলাম, গৌরীপুর থানার সাহিত্য সম্পাদক আনিসুর রহমান, সাবেক উপজেলা সেক্রেটারি মিজানুর রহমান, কলেজ সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম, গৌরীপুর উপজেলা বাইতুল মাল সম্পাদক হাসান, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রনেতা সাইফুর রহমান মান্না, অচিন্তপুর ইউনিয়ন সভাপতি আরাফাত ইসলাম শুভ, ২ নং গৌরীপুর ইউনিয়ন সভাপতি মাসুম বিল্লাহ সিয়াম সহ শিবিরের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin