বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের ১০ বছর পূর্তি উৎসব পালন

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

৭ ও ৮ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের গৌরব ও ঐতিহ্যের ১০ বছর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর প্যানেল মেয়র-১ মো. নাজিম উদ্দিন। ক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, কাউন্সিলর প্যনেল মেয়র-৩ রোজিনা আক্তার চৌধুরী, কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলামসহ রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি :
৭ ডিসেম্বর গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বিকাল ৪টায় শহীদ হারুণ পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলামের নেতৃত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, কাউন্সিলর প্যনেল মেয়র-৩ রোজিনা আক্তার চৌধুরী, কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সাবেক সভাপতি লুৎফুর রহমান খোকন, সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটন, সদস্য রফিকুল হাসান আজমী, দিলীপ কুমার সরকার, সুপক উকিল, সদস্য ঝিন্টু দেবনাথ, আতাউর রহমান প্রমুখ।

মাদক বিরোধী প্রচারণা কর্মসূচি :
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ওইদিন বিকালে বিজয়-৭১ প্রাঙ্গণে মাদক বিরোধী প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাংবাদিক ছড়াকার আজম জহিরুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি লুৎফুর রহমান খোকন, সাবেক সভাপতি মোতালিব বিন আয়েত, সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটন, সদস্য দিলীপ কুমার সরকার, রফিকুল হাসান আজমী, সুপক উকিল, ঝিন্টু দেবনাথ, আতাউর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin