বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণার পূর্বধলায় পারিবারিক কলহে বাবার সামনে নিজেকে শেষ করলেন গৃহবধূ আরিফা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৬১২ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার পূর্বধলায় পরিবারিক কলহের জের ধরে আরিফা (১৮) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের মোহাম্মদ আলীর কন্যা।

আজ মঙ্গলবার (১৭ মে) সকালে আরিফার শশুরবাড়ী জারিয়া ইউনিয়নের নাটেরকোনা চরপাড়া মড়ল বাড়ীতে এ ঘটনা ঘটে। আরিফার পিতা মোহাম্মদ্দ আলী জানান, আজ থেকে ৭ মাস পূর্বে আরিফার সাথে জারিয়া ইউনিয়নের নাটেরকোনা চরপাড়া গ্রামের মড়লবাড়ীর আব্দুল খালেকের প্রবাসী পুত্র মোহাম্মদ আলী ওরফে সাগরের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে বনিবনা না হওয়ায় পারিবারিক কলহ চলে আসছিল। তারই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরে কলহ বেড়ে গেলে গত সোমবার রাতে মেয়ের শশুরবাড়ী থেকে ফোন করে তাকে যেতে বলা হয়। ফোন পেয়ে আজ মঙ্গলবার সকালে মেয়েকে দেখতে গেলে কতাবার্তার এক পর্যায়ে ছেলে পক্ষের লোকজন তাকে মারধর করেন। এক পর্যায়ে তিনি বাড়ী থেকে চলে আসতে চাইলে মেয়ে আরিফাও তার বাবার সাথে চলে আসতে চান। এতে মেয়ের বাবা রাজী না হওয়ায় আরিফা রাগে ক্ষোভে ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। এতে তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকলে তাকে দ্রুত পূর্বধলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি তবে পুলিশী তদন্ত অব্যাহত আছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin