রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮৬ বার পড়া হয়েছে

 

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেত্রকোণায় বিএনপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোণা জেলা বিএনপি এ সাধারণ সভার আয়োজন করে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুল রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদুসহ ১০ উপজেলা ও ৫ পৌর ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ।

সভায় বক্তারা, বিগত সরকারের শাসনামলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের অবর্ণনীয় দুর্ভোগ, দুঃখ কষ্টের কথা তুলে ধরে দলের নির্যাতিত, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যাতে যথাযথ মূল্যায়ন করা হয় এবং প্রতিটি ইউনিটের সম্মেলনে সরাসরি কাউন্সিলরদের ভোটে যোগ্য নেতৃবৃন্দকে নির্বাচিত করা হয় তার উপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin