মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোনায় ৩ দিন ব্যাপী  কৃষি মেলার উদ্বোধন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
ফসলের নিবিড়তা বৃদ্ধি কল্পে
নেত্রকোনায় ৩ দিন ব্যাপী (২২-২৪ ডিসেম্বর ২০২৫) কৃষি মেলা শুরু হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রাঙ্গণে
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোনা সদর এই ৩ দিন ব্যাপী কৃষি মেলার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কৃষি মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলাম।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর
সভাপতিত্বে সদর উপজেলার
অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহনুমা নওরীন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ মোকসেদুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।
তিন দিন ব্যাপী এই কৃষি মেলায় ১০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফল, গাছের চারা ও কৃষি উপকরণ প্রদর্শন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin