মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

পূর্বধলায় নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ১০ নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১শে মার্চ  ) বিকেলে
হিরনপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গণে নারান্দিয়া ইউনিয়ন বিএনপি এই দোয়া ও ইফতার  মাহফিলের আয়োজন করে।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ আফতাব উদ্দিন শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন,  নেত্রকোণা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জেলা বিএনপির তিন বারের  সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসন ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য  মোঃ আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহিদ ফকির, সালাহউদ্দিন আহম্মেদ নওয়াব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হাসনাত বেপারী, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য এপিপি এডভোকেট মজিবুর রহমান তালুকদার, মোজাহিদুল ইসলাম লেলিন, বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট  আসাদুজ্জামান দুলাল, পূর্বধলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন আকন্দ, পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং দেশবাসীর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin