রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা নেত্রকোনায় কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি’র ঋণ বিতরণ

সিনিয়র রিপোর্টার, এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫১৬ বার পড়া হয়েছে

‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোণায় কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নেত্রকোণা সদর উপজেলার উদ্যোগে মঙ্গলবার বেলা ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

বিআরডিবি’র উপপরিচালক ভবেশ রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ্ আল মাহমুদ, নেত্রকোনা সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ রাশিদুল ইসলাম, হিসাবরক্ষক আল সামস্ মোহাম্মদ গোলাম মৌলাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ৩১জন ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin