শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

বারহাট্টায় গোপালপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

 

দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।০১ নভেম্বর শুক্রবার গোপালপুর বাজার বণিক সমিতির ব্যবসায়ীরা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন।
নির্বাচনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৫৮ টি ভোটের মাঝে ৬৪২ টি ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে ৫৯৩ ভোট পেয়ে মাছ প্রতীকের প্রার্থী শেখ সহিদ মোড়ল সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ৭ টি ভোট বাতিল হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল তালুকদার চেয়ার প্রতীকে পেয়েছেন ৪২ ভোট।
সহ-সভাপতি পদে মো: শহিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী আলতাবুর রহমান হানিফ ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ.সাধারণ সম্পাদক পদে প্রশান্ত পাল তপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সূর্য প্রতীকের প্রার্থী মো: আব্দুল মোমেন ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সিলিংফ্যান প্রতীকের প্রার্থী মো: রিদয় মিয়া ৩৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে শ্রী কিরণ সাহা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুমন রায়, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: আনি ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনটির নির্বাচন কমিশনার শেখ ফরিদ আহম্মদ জানান,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আমরা আনন্দিত। বাজারের সব ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচিত হওয়ায় বাজারের ব্যবসায়ীরা তাদের যোগ্য নেতা খুঁজে পেয়েছেন। এতে ব্যবসায়ীদের যৌক্তিক বিভিন্ন দাবি দাওয়া পূরণ হবে বলে আমাদের বিশ্বাস।
নির্বাচিত নতুন নেতৃত্ব গোপালপুর বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবেন বলে তাদের অভিমত ব্যক্ত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin