বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার 

মদনে ১২ বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে থানায় মামলা।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া)

 

নেত্রকোনার মদন পৌর সদরে ১২ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রাতেই শিশুটির পিতা রুহিদাস বর্মন বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টা অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত দীনবন্ধুর বিরুদ্ধে।

রোজ রবিবার (৮ জুন ) পৌর সদরের ৭ নং ওয়ার্ডের প্রশিকা অফিসের পরিত্যক্ত একটি রোমে ধর্ষণের চেষ্টার ঘটনাটি ঘটে।

অভিযুক্তের নাম শ্রী দ্বীন বন্ধু বিশ্ব শর্মা (৫০) পৌর সদরের বৈশ্য পাড়া গ্রামের মৃত শরৎচন্দ্র বিশ্ব শর্মার ছেলে। অভিযুক্ত দ্বীনা বন্ধু পেশা একজন কাঠমিস্ত্রি।
অভিযুক্ত দ্বীনা বন্ধু প্রতিবেশী হিসেবে মেয়েটির সম্পর্কে কাকা হয়।
অভিযুক্ত দ্বীনা বন্ধু বেলা দুইটার দিকে ভিকটিম শিশুটিকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত প্রশিকা অফিসের একটি রোমে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটি পরিবার এও জানায় ,একজন কৃষক গরুর জন্য ঘাস কাটতে যান পরিত্যক্ত প্রশিকা অফিসে ভিতরে পরে শিশু মেয়েটির চিৎকার শুনে ভিতরে গিয়ে দেখেন অভিযুক্ত দ্বীনা বন্ধু শিশুটিকে মুখে গামছা বেঁধে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে।

পরে কৃষকের ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্ত দ্বীনা বন্ধুর হাত থেকে শিশুটিকে উদ্ধার করেন । পরে বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত কাঠমিস্ত্রি দ্বীনা বন্ধু পালিয়ে যায়।

 

এ ঘটনা রোজ সোমবার সকালে শিশুটিকে পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে মদন থানার (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শিশু ধর্ষণের চেষ্টা অভিযোগে মামলা হয়েছে। শিশু মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin