বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

মদন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান আজাদ ভাইস চেয়ারম্যান সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান ইভা।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৫২২ বার পড়া হয়েছে

 

মদন উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এম এ সোহাগ ও মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান ইতি আক্তার ইভা।

বুধবার (২৯ মে) উপজেলার ৫১টি কেন্দ্রে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১,৩১,৭০৩ ভোটের মধ্যে ৪৫% ভোটার ভোট প্রদান করেন। তার মধ্যে ঘোরা প্রতীক নিয়ে উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোঃ ইফতেখারুল খান চৌধুরী আজাদ ১৮,৬৭৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী উপজেলা আ.ঃলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ আনারস প্রতীক নিয়ে ১০,২৬৯ ভোট পান।

অন্য দিকে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এম এ হারেছ এর কনিষ্ঠ পুত্র এম এ সোহাগ মাইক প্রতীকে ৩২,৫৪১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্দ্বী পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীক নিয়ে ১৮,০৩১ ভোট পান।

মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ইতি আক্তার ইভা ফুটবল প্রতীক নিয়ে ২১,৪৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচন হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী হাসনা চৌধুরী প্রজাপতি প্রতীক নিয়ে ১৩,৩১০ ভোট পান।

উপজেলা নির্বাচন (সহকারী রিটার্নিং) অফিসার মোঃ হামিদ ইকবাল জানান, উপজেলার প্রত্যেকটি কেন্দ্রেই সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin