রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

রাত ১২ টা হতে ভোর ৬টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুত অব্যাহত রাখতে সেচ কমিটির সভা

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪২১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা সেচ কমিটির আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব সভাকক্ষে, সোমবার (২৯ আগস্ট) উপজেলা সেচ কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাত ১২ টা হতে ভোর ৬টা পর্যন্ত সেচ যন্ত্র চালু রাখার জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ অব্যাহত থাকা, এ বিষয়ে লিফলেট-মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা, কৃষকগণকে সচেতন করা, সেচ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যানগণসহ সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

উপজেলা সেচ কমিটির সদস্য-সচিব ও ময়মনসিংহ বিএডিসি সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা লুতফুন নাহার, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আফজাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সালা উদ্দিন সোহেল , সমবায় কর্মকর্তা ফাহমিদা আক্তার লিমা, আরডিও মোঃ শাহ আলম ও কৃষক প্রতিনিধি এখলাস উদ্দিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin