শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

অদম্য মেধাবী ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অপূর্ব  এখন ডেলিভারী ম্যান

সুপক রন্জন উকিল,  গৌরীপুর (ময়মনসিংহ)।
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৬৫১ বার পড়া হয়েছে

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী অপূর্ব রায়। করোনার প্রকোপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে ঘরবন্দি হয়ে পড়েন তিনি। বিধিনিষেধের মধ্যে সময়টুকু কাজে লাগাতে কাজ শিখেন টেকনিশিয়ানের। পরে কাজ করে টাকা জমিয়ে অনলাইনে পেজ খোলে শুরু করেন হোম ডেলিভারীতে রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি। এখন পড়াশোনার পাশাপাশি আয় করে পরিবারকেও সহযোগিতা করছেন তিনি।

অপূর্বের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের চকপাড়া মহল্লায়। বাবা মৃত নিখিল রায়। মা বিভা রানী গৃহিণী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে অপূর্ব সবার ছোট।
২০১৮ সালে এসএসসি পাশ করে গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যাল বিভাগে ভর্তি হন অপূর্ব। ছাত্রজীবনেই ব্যবসায় নামবেন এমনটা ভাবেননি। কিভাবে এলেন সেই গল্পট শোনা গেল তার মুখ থেকেই।
অপূর্ব রায় বলেন চলতি বছর করোনায় কলেজ বন্ধ হলে স্থানীয় এক টেকনিশিয়ান বড় ভাইয়ের সাথে থেকে বৈদ্যুত্যিক ওয়্যারিং ও গ্যাসের চুলা সার্ভিসিংয়ের কাজ শিখি। পাঁচ মাস আগে উপার্জনক্ষম বাবা মারা গেলে সংসারে অভাব দেখা দেয়। তখন নিজের পড়াশোনার খরচ যোগাতেই  প্রথমে টেকনিশিয়ান ও পরে অনলাইনে সিলিন্ডার বিক্রি শুরু করি।
দিনের বেলা বৈদ্যুতিক ওয়্যারিং ও গ্যাসের চুলা সার্ভিসিং করেন অপূর্ব। রাতে মনোযোগ দেন পড়াশোনায়। এছাড়াও অনলাইনে এ এস গ্রæপ নামে পেজ খোলে গ্যাস সিলিন্ডার বিক্রি করেন। পেজের হটলাইন নম্বর ০১৭৭৬০৪৪৯৫১। এখানে সিলিন্ডার অর্ডার করলে চার্জ ছাড়াই বাড়িতে ডেলিভারী দেয়া হয়। আর নিজের সাইকেল ব্যবহার করে ডেলিভারী ম্যানের কাজটা করেন অপূর্ব নিজেই।
প্রতি মাসে ২০ থেকে ২৫ টি সিলিন্ডার বিক্রি করেন অপূর্ব। এছাড়াও বৈদ্যুতিক ওয়্যারিং ও গ্যাসের চুলা সার্ভিসিং করে ভাল আয় তার। মাস শেষে আয়ের একটা অংশ নিজের কাজে রেখে বাকিটা সংসারের খরচের জন্য মায়ের হাতে তুলে দেন অপূর্ব।
অপূর্ব রায় বলেন টেকনিশিয়ানের কাজ ও সিলিন্ডার বিক্রির শুরুর দিকে অনেকে কটূক্তি করতো। খারাপ লাগলেও মানিয়ে নিতাম। সবচেয়ে বড় কথা নিজের আয়ে নিজে চলার পাশাপাশি পরিবারকে সহযোগিতা করছি। এখন একটাই লক্ষ পড়াশোনা শেষ করে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ভালো  চাকরি করা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin