শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

এমপি নাজিম উদ্দিন আহমেদ এর ফ্রেন্ডস হাউজ’৯৬ কার্যালয় পরিদর্শন

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২
  • ৫৬৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়  (২৭ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুরে  ব্যাচ ভিত্তিক  সংগঠন ফ্রেন্ডস হাউজ’৯৬  এর কার্যালয় পরিদর্শন করেন  মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
এসময় তিনি সংগঠনটির সদস্যদের সাথে মতবিনিময় সভা ও চা চক্রে মিলিত হন।  মতবিনিময়কালে তিনি প্রাচীন এই সংগঠনটির সামাজিক ও বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে যাওয়ায় ভুয়সী প্রশংসা করেন। মতবিনিময় শেষে তিনি  সংগঠনের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এসময় সংগঠনের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে সংগঠনের লোগো সম্বলিত ক্যাপ, টি শার্ট, প্যাড, কলম সহ বিভিন্ন  উপহার দেয়া হয়।
মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি আবু কাউছার চৌধুরী রন্টি, সহ সভাপতি ফিরোজ আলম কিরন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রকিব সোহাগ, কোষাধ্যক্ষ তৌহিদুল আমিন তুহিন, সহ কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক শংকর ঘোষ পিলু, ক্রীড়া সম্পাদক শুভঙ্কর ষোষ মিঠু, সম্মানিত সদস্য সুপক  রঞ্জন উকিল ও আশেকে ই মোস্তফা খোকন,  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন মাননীয়  সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী মির্জা তাহমিদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ফ্রেন্ডস হাউজ’৯৬ সংগঠনটি ১৯৯৮ সনে প্রতিষ্ঠিত হয়ে সামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড চালিয়ে আসছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin