রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হলেন তুষার আহমেদ

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মনোনীত হয়েছেন ছাত্রলীগ নেতা তুষার আহমেদ। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে মনোনীত করেন।

তুষার আহমেদ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কেন্দুয়া পৌরশহরের কান্দিউড়া গ্রামের তোফায়েল আহমেদের ছোট ভাই। তুষার আহমেদ দীর্ঘদিন যাবত স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে ছাত্রলীগ নেতা তুষার আহমেদ কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে মনোনীত হওয়ার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

তুষার আহমেদ বলেন, জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। পিতা মুজিবের আদর্শকে ভালোবেসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি। জেলা ছাত্রলীগের নের্তৃবৃন্দ আমাকে কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মনোনীত করায় আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে কেন্দুয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগকে শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin