শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

কেন্দুয়ায় ছুরিকাঘাতে অটো চালকের মৃত্যু আটক ১

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া।
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১০৮৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাহিতপুর এলাকায় বাই সাইকেল অটো রিকসা সাইড দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্য সংঘর্ষ বাধে, এতে অটো চালক ইমরান হোসেন বাবু (২৪) গুরুতর আহত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার মৃত ঘোষনা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে অটো রিকশা ও বাইসাইকেল সাইড দেয়া নিয়ে চেংজানা গ্রামের দুই চালক ও আটি গ্রামের বাই সাইকেল চালক যুবকদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে ঝগড়া বাধে।

বিষয়টি বাজারের লোকজন মীমাংসা করে দেন।
পরে আটি গ্রামের যুবকরা ফিরে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আরো কয়েকজনকে নিয়ে এসে ওই অটো চালকদের উপর হামলা চালায়।

এতে চেংজানা গ্রামের শামিমের ছেলে ইমরান হোসেন বাবু (২৪) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এখলাছ উদ্দিন (৩০) আহত হলে দু,জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছিল।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ জানান, আটি গ্রামের রুকন মিয়ার ছেলে সুমন মিয়াকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin