শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

খালিয়াজুরীতে গরিবের ঘরে ঘরে খাবার পৌঁছে দিল যুবলীগ

আইরিন আলিফ, নেত্রকোনা।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৮৮৮ বার পড়া হয়েছে

“দেশরত্ন শেখ হাসিনার আহবান অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাড়ান“ এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সারাদেশের ন্যায় খালিয়াজুরীতে ৪ নং নগর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর পালিত হয়। আজ মঙ্গলবার (২০ জুলাই) জেলা যুবলীগের মানবিক ও পরিশ্রমী যুবনেতা সভাপতি পদ-প্রার্থী জনাব আজহারুল ইসলাম অরুণের নির্দেশনায় খালিয়াজুরীর নগর ইউনিয়নে দিনব্যাপী ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করেন, উপজেলার নগর ইউনিয়ন যুবলীগের পরিশ্রমী যুবনেতা প্রনয় সরকার জিৎ।

 

এসময় উপজেলার ৪ নং নগর ইউনিয়নের তাঁতিয়া,নয়াগাঁও,বল্লবপুর,পাঁচগাছিয়া ও গন্ডামারা গ্রাম সহ বিভিন্ন স্থান ঘুরে অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচীর অংশবিশেষ ১ কেজি মুশুরী ডাল, ১ কেজি আলু, ১ কেজি বেগুন, ১ কেজি সরিষার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি হুইল বিতরণ করেন তিনি। ত্রান সামগ্রী বিতরণ সময়ে উপজেলার নগর ইউনিয়ন যুবলীগের পরিশ্রমী যুবনেতা প্রনয় সরকার জিৎ বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের আহবানে জেলা যুবলীগের সভাপতি প্রার্থী জনাব আজহারুল ইসলাম অরুন ভাই এর নির্দেশনায় আমি এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে খালিয়াজুরীর ৪ নং নগর ইউনিয়নে হতদরিদ্র, ছিন্নমূল ও অসহায় প্রতিবন্ধী শতাধিক মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

 

এসময় উপস্থিত ছিলেন নগর ইউনিয়ন যুবলীগ কর্মী সুজন সরকার, রতন সরকার, সোহেল সরকার, নিপু সরকার, সুধীর সরকার প্রমুখ। বৈশ্বিক মহামারী করোনা সংকটে মুজিব বর্ষের অন্যতম কর্মসূচী অংশ হিসেবে “দেশরত্ন শেখ হাসিনার আহবান, অসহায় মানুষের পাশে দাড়ান” স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নেত্রকোণা জেলা যুবলীগের এই উদ্যোগ অত্যান্ত প্রশংসনীয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin