শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবীতে নেত্রকোনায় স্বেচ্ছাসেবক দলের মিছিল সমাবেশ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

 

গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দল নেত্রকোনা জেলা শাখা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করেছে।
দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, সহ সভাপতি মোঃ মুশফিকুর রহমান কনক, জাহিদ খান, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক জুয়েল, আলমগীর কবির রনি, ফরিদ আহমেদ, এহতেশামুল হক পুলক, সহ-সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট মাইনুল হক মোহন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহ্ কামাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তপন খান, সদস্য সচিব মাছুম বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল হক জুয়েল, সিঃ যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান আদনান, মেহেদী হাসান মমিন, ও আহমেদ তন্ময় প্রমুখ।

সমাবেশে বক্তারা, স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীন রাজনীতিতে প্রতিবেশী ভারতীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্বৈরাচারী খুনি হাসিনা এবং তাদের দোসরদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin