রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

গৌরীপুরে কৃষক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

সুপক রঞ্জন উকিল, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার  গৌরীপুর উপজেলায় ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে  কৃষক সমিতির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১১ জানুয়ারি) বুধবার দুপুরে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সমাবেশ থেকে  একটি মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর কাছে ১২ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে সরকার নির্ধারিত দামে সার বিক্রয়, মণ প্রতি ধানের দাম ১৫শ টাকা করা, ধানের ঢল্তাপ্রথা বাতিল, কোল্ডস্টোরেজ স্থাপন, শস্য বীমা চালু, নিরবি”চ্ছিন্ন বিদ্যুৎ এর দাবী, নিঃশর্ত পেনশনসহ ১২ দফা দাবী উত্থাপন করা হয়েছে।
উপজেলা কৃষক সমিতির সভাপতি মজিবুর রহমান ফকির সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক রিয়াজুল হাসনাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মানবেন্দ্র দেব, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক এইচ এম নুরুজ্জামান, সম্পাদকমন্ডলীর সদস্য নাজমা আক্তার, উপজেলা কমিটির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হেলিম, সহ-সভাপতি গোলাম মোহাম্মদ, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, নান্দাইল উপজেলার কৃষক নেতা এডভোকেট সাইফুল ইসলাম, উদীচী গৌরীপুর সংসদের সভাপতি ওবায়দুর রহমান, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, ছাত্র ইউনিয়নের সভাপতি আলী হোসেন, কৃষক সমিতি মইলাকান্দা ইউনিয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, বোকাইনগর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক খলিল উদ্দিন খান পাঠান প্রমুখ।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম দিতে হবে ও কৃষককে বাঁচাতে হবে। আর কৃষক বাঁচলেই এদেশ হবে প্রকৃত কৃষক বান্ধব দেশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin