শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

জমে উঠেছে গৌরীপুরের গিধাউষায় অস্থায়ী পশুর হাট

সুপক রঞ্জন উকিল, গৌরীপুর, ময়মনসিংহ।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৮৬২ বার পড়া হয়েছে

ঈদুল আজহার সামনে রেখে জমে উঠেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অন্তর্গত ৭নং সহনাটী ইউনিয়নের গিধাউষা মডেল বাজার সংলগ্ন অস্থায়ী পশুর হাট।বুধবার (১৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্তএখানে গরু-ছাগলের হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।তথ্যমতে, আগামী ২১জুলাই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সেই অনুযায়ী ঈদের আর মাত্র ছয় দিন বাকি। ঈদ ঘনিয়ে এলেও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে গ্রামের কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,এই হাটে এসেছে প্রায় দেড় হাজার গরু। হাটে পর্যাপ্ত জায়গা থাকার কারণে ক্রেতাদের দেখা যাচ্ছে একটু দূরে দূরে। আশপাশের লোকজন গরু হাটে ঘুরতে দেখা যায়। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান জামালবলছেন, মূলত তিন বছর ধরে ঈদের সাত দিন আগে এখানে পশুর হাট জমে ওঠে। এবারও তেমনটা হবে বলে তিনি আশাবাদী।আমাদের এখানে সব ধরেনের স্বাস্থ্যবিধি মেনেই পশুর হাটের কার্যক্রম চলার জন্য বলা হয়েছে।

পশুর হাটের এক বিক্রেতা বলেন, সকাল থেকে দুইটা গরু এখানে নিয়ে আসছি। । লাল গরুটার দাম উঠছে ৯৫ হাজার টাকা। আর কালো গরুটার দাম উঠছে এক লাখ টাকা। এখন বাজার দরের অপে¶ায় আছি। যে দাম আসবে সেই দামে বিক্রি করবো। লাভ-¶তি যাই হোক বিক্রি করে বাড়ি যাবো।

করোনা পরিস্থিতির কারণে অনেক স্থানীয় বড়-বড় ব্যাপারীরা এবার গ্রামের হাটে গরু এনেছেন। বাজার গরু-ছাগলের হাটের ইজারাদার মো.আবুল হোসেন বলেন, গৌরীপুর শহর থেকে আমাদের হাট ১২ কিলো মিটার দূরে থাকার কারণে ভরে যায় গরু-ছাগলে। এ হাট চার উপজেলার মাঝখানে।আশা করছি, আগামীশনিবার এবং সোমবার দুপুরের পর থেকে পুরোদমে বেচা-কেনা শুরু হয়ে যাবে।

ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচুর সরবরাহ থাকলেও দাম সহনীয় পর্যায়ে রয়েছে। লক্ষ্য করা যায় কেউ কেউ আরেকটা প্রযুক্তি ব্যবহার করছেন এ হাটে।অনলাইনে কেনা যাচ্ছে গরু : প্রযুক্তি ছোঁয়া লেগেছে গরুর হাটেও। হাটে গিয়ে যারা গরু কিনতে চান না অথবা হাট সম্পর্কে ধারণা নিতে অনেকেই বিভিন্ন ক্রয় বিক্রয়ের অনলাইন মাধ্যমে ঢু মারছেন। এ ছাড়া হাটের বিভিন্ন আকারের গরুর ছবি আপলোড করে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হচ্ছে অনলাইন মাধ্যমগুলো। অনলাইনে ক্রেতা কোনো পশু কিনলে তার ঠিকানায় পৌঁছে দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin