শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

জলাবদ্ধতায় নেত্রকোনা সদর সাবরেজিষ্টার কার্যালয়

এ কে এম এরশাদুল হক জনি, বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৭৮ বার পড়া হয়েছে

নেত্রকোণা সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় একটুখানি বৃষ্টি হলেই বেহাল দশা হয়ে পরে এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসের কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষদের নেত্রকোনা জেলার একটিগুরুত্বপূর্ন অফিস সদর সাবরেজিষ্টার কার্যালয় অল্প বৃষ্টিতেই অফিসের সামনে যেন জলাবদ্ধতা হয়ে হাটু পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য নেই কোনো ব্যবস্থা! করোনাকালে অফিসের তেমন কোন কার্যক্রমনেই। সাধারন সেবাগ্রহীতা অফিসে আসে না। জলাবদ্ধতা পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থাপনা না থাকায় ব্যহত হচ্ছে দাপ্তরিক কাজকর্মে, ভোগান্তির সৃষ্টি হয়েছে সকলের।

এ ব্যাপারে জমি দলিল করতে আসা নেত্রকোনা সদর উপজেলার বাজে আমলি গ্রামের কৃষক আবুল কাসেম জানান, গেইট থেকে অফিসের সামনের পানি দেখে আমি চমকে যাই, আমরা জানতাম গ্রাম অন্চলে পানি জমে থাকে শহরে যে অফিসের সামনে এইভাবে পানি থাকে জীবনের প্রথম দেখলাম, লুঙীটা কোমরে বেধে হাটু পানি বেঙেই অফিসে আসলাম।

সিনিয়র তল্লাশ কারক একে এম মনির চৌধুরী মোমেন জানান, ভারী বৃষ্টিপাতে অফিসের সামনে হাটু পানি জমে রোগজীবাণু সৃষ্টি হচ্ছে জীবীকার তাগিদে বাদ্য হয়েই আমরা হাটুপানিতে ভিজে এসে অফিসের কাজ করছি, এভাবে চলতে থাকলে সকলকেই অসুস্থতার কবলে পরতে হবে জরুরি ভিত্তিক তা সমাধান চাই।

নেত্রকোনা জেলা দলিল লেখক সমিতির সভাপতি সৈয়দ আব্দুর রাজ্জাক বাচ্চু মিয়া বলেন, প্রতি বছরই বর্ষা কালে অফিসের সামনে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অফিসের চতুর্দিকে  রাস্তা থাকায় পানি নিষ্কাশন কোন ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির পানি জমা হয়ে জলাবদ্ধতা হয়ে থাকে।

তল্লাশ কারক সমিতির সভাপতি হেদায়েত খান পাঠান জানান, একদিকে কোভিড ১৯ করোনায় তেমন কোন কাজকর্ম নেই অন্য দিকে মাঠে জলাবদ্ধতা থাকায় কেউ অফিসে অাসতে পারছেনা আমাদের কাজের বিঘ্নঘটছে , আমরা চাই অচিরেই জলাবদ্ধতা নিরসন করে কাজের বিকাশ ঘটাতে।

নেত্রকোনা জেলা জনউদ্যোগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী জানান, মাঠটির অবস্থান অফিসের সামনে।জলাবদ্ধতার কারনে সাধারন সেবাগ্রহীতা সহ অফিসের কর্মকর্তা কর্মচারী, দলিল লেখক ও তল্লাশ কারকরা ঠিকমত কাজ করতে পারছেনা।  দীর্ঘদিন  ধরে জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে প্রায় সার্বিক কার্যক্রম। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

নেত্রকোনা সদর উপজেলা সাবরেজিষ্টার মোঃ গোলাম সারোয়ার হোসেন জানান, অফিসের সামনে জলাবদ্ধতার বিষয়টি আমি উর্দ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যম জানিয়েছি অচিরেই জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে চলাচলের উপযোগী করে তুলবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin