বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৫২৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা ভিত বিশিষ্ট একাডেমিক কাম-ওয়ার্কশপ নতুন ভবন নিমার্ণ কাজ শুরু হয়েছে। রবিবার (৩০ জানুয়ারী) দুপুরে এ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
নিমার্ণ কাজটি বাস্তবায়ন করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ। ৭ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৮৫০ টাকা ব্যয়ে এই ভবনের নিমার্ণ কাজ সম্পন্ন করবে ময়মনসিংহের ঠিকাদারী প্রতিষ্ঠান দেওয়ান এন্ড তাজ (জেভি)।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রাবেয়া ইসলাম ডলি, শিউলী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin