রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযান ঃ ভারতীয় মদ, গাঁজা, ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৪৯৬ বার পড়া হয়েছে

নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত ১লা জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় মদ, ২ কেজি গাঁজা, ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৯ মাদক ব্যবসায়ী আটক করেছে।

ডিবি পুলিশ (পশ্চিম)-এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ খান জানান, ডিবি পুলিশের টিম গত ১লা জানুয়ারী দুর্গাপুরে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ সহ ১ মাদক ব্যবাসীকে, ৩ জানুয়ারী পূর্বধলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে, ৪ ঠা জানুয়ারী আটপাড়ায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে, ৫ জানুয়ারী মদনে অভিযান চালিয়ে ১৭৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে, ৮ জানুয়ারী পূর্বধলায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ সুপার ফয়েজ আহমেদের নির্দেশে মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin