রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় দূর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

দেওয়ান মেহেদী হাসান
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

আজ বৃহস্পতিবার নেত্রকোণার দূর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ চলছে।

ভোটকেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ চলবে।

দূর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনকে উৎসব মূখর এবং সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে সচেষ্ট রয়েছে নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

উপজেলায় ৯টি ভোটকক্ষে ২০ হাজার ৭ শত ৮১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

এ ছাড়াও প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin