বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ কৃতি শিক্ষার্থী সম্মানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নেত্রকোণায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ কৃতি শিক্ষার্থী সম্মানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তন নেত্রকোণা পৌরসভায় মোঃ শফিউল আলম খানের সঞ্চালনায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ কৃতি শিক্ষার্থী সম্মানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম,সহকারী অধ্যাপক নেত্রকোণা মেডিকেল কলেজ, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম লিটু, ডাক্তার আব্দুল গনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন, নেত্র বন্ধু ৯২ ব্যাচের প্রণব রায় রাজু, মোঃ রফিকুল আলম, বিপ্লব চক্রবর্তী, রিমন, বিপলু, মানিকসহ নেত্র বন্ধু ৯২ ব্যাচের সকল বন্ধুরা।

পরে মেধাবৃত্তি উপ কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সহযোগিতায় মেধাবৃত্তি-২০২২ নেত্রকোণা পৌর শহরের ২৫ জন শিক্ষার্থীর মাঝে সম্মানা ও সনদপত্র প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin