বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোণায় বেস্ট লাইফ ইনসুরেন্স লিঃ এর মৃত্যু দাবীর চেক হস্তান্তর

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩৩৬ বার পড়া হয়েছে

‘করবো বীমা, গড়বো দেশ, উন্নয়নের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণায় বেস্ট লাইফ ইনসুরেন্সে লিঃ এর মৃত্যু দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার নেত্রকোণা জোন ও সার্ভিস সেন্টার হল রুমে বেস্ট লাইফ ইনসুরেন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণা জোন ও সার্ভিস সেন্টারের জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে জি. এম. মোঃ শাহিন মিয়া ও ডি. জি. এম মোঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় মৃত্যু দাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ৭৫-এর প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজহারুল ইসলাম অরুন, বেস্ট লাইফ ইনসুরেন্স লিঃ ময়মনসিংহ ডিভিশন-২ ডিভিশনাল ইনচার্জ মোঃ মাসুম হাসান জামালসহ অন্যান্য অতিথি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পরে চার জন বীমা গ্রাহক মৃত্যু বরণ করায় তার পরিবারের কাছে মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin