রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৩১৩ বার পড়া হয়েছে
নেত্রকোণায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে  চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায়  সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণা সদর এই কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, চল্লিশা ইউপি চেয়ারম্যান সৈয়দ  মাহাবুবুল মজিদ, দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, জেলা  কৃষক লীগের আহবায়ক আব্দুস শহীদ, আদর্শ কৃষক মুখলেছুর রহমান প্রমূখ।
পরে প্রধান অতিথি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের জন্য  ৫০ একর জমিতে ১টি ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের শুভ উদ্বোধন করেন।
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি বলেন, বর্তমান সরকার কৃষি যান্ত্রিকী করণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃযকরা ষাতে আধুনিক যন্ত্রপাতি ও কৃষি উপকরনাদি সহজে পেতে পারে তার জন্য সরকার কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin