
নেত্রকোণা সদর থানাধীন রাজুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২,৪৮৫ কেজি ভারতীয় চিনিসহ ০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
গতকাল (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে র্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলার সদর থানার রাজুর বাজার এলাকায় পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে পিকআপ তল্লাশী করে পিকআপটির ভিতরে থাকা আসামী ১। মুনকির মিয়া (২৭), পিতা: মো: আবুল কাশেম, গ্রাম : পরীশাহাটি, থানা : গৌরীপুর, জেলা : ময়মনসিংহ এবং ২। গোবিন্দ (৩২), পিতার নাম: গৌরাঙ্গ, গ্রাম: জাহাঙ্গীরপুর, থানা: নেত্রকোণা সদর, জেলা: নেত্রকোণা’দ্বয়কে আটক করে। এ সময় আসামীদের দখলে থাকা ট্রাক থেকে ২,৪৮৫ কেজি ভারতীয় চিনি ও একটি পিকআপ উদ্ধার করে জব্দ করে।
আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে চোরাই পথে বিদেশী পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছিলো। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য আমদানি এর বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আসামীদের নেত্রকোণা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।