রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজের ১৬ ঘন্টা পর শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ৪৩৫ বার পড়া হয়েছে
নেত্রকোণার পূর্বধলায় নিখোঁজের ১৬ ঘন্টা পর স্হানীয় কেজি স্কুলের এক নার্সারি পড়ুয়া ছাত্রের ঘাড় মটকানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, ছোছাউড়া গ্রামের জামাল মিয়ার পুত্র আব্দুল্লাহ (৬) ছোছাউড়া মডার্ন আইডিয়াল নার্সারির স্কুলের ছাত্র। সে সোমবার বিকেলে খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন চারপাশে খুঁজাখুঁজি করে না পেয়ে পরে এলাকায় মাইকিং করে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন বাড়ির সন্নিকটে আব্দুল্লাহর রক্তাক্ত মরদেহ পরে থাকতে দেখে পূর্বধলা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এই শিশুটিকে হত্যা করেছে ও কি কারনে করেছে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যা রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin