রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার পূর্বধলায় শিশু হত্যা ও মোহনগঞ্জে শরীফ হত্যাকান্ডের রহস্য উদঘাটন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৩৬৩ বার পড়া হয়েছে
মোহনগঞ্জ ও পূর্বধলা উপজেলায় দুটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে নেত্রকোণা জেলা পুলিশ ।
হত্যাকান্ড দুটির মধ্যে গত ১৬ জানুয়ারী পারিবারিক বিরোধের জের ধরে পূর্বধলা থানার ছোছাউড়া গ্রামের শিশু শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ (৬) কে হত্যা করা হয়। পরে ২৪ ঘন্টার মধ্যে ঘটনার তদন্ত শুরু করে শিশুটির হত্যাকারীকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। ঘটনার দায় ইতিমধ্যে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃত আসামি বাবুল মিয়া। মূলত পারিবারিক বিষয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে এই হত্যাকান্ড ঘটেছে বলে জানানো হয়।
অপরদিকে পরকিয়া প্রেমের জের ধরেই গত ১০ ডিসেম্বর জেলার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের জামরুল মিয়ার ছেলে শরীফ মিয়ার হত্যাকান্ড ঘটেছে বলে জানায় পুলিশ।
আজ বুধবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেসকন্ফারেন্স এর মাধ্যমে নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি, পূর্বধলার শিশু হত্যার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে ২৪ ঘন্টার মধ্যেই রহস্য উন্মোচন করেছে বলে জানান।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin