শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার বারহাট্টায় চাঞ্চল্যকর মুক্তি রানী হত্যাকান্ড ঃ ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বখাটে যুবক আটক

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪০২ বার পড়া হয়েছে
নেত্রকোণার বারহাট্টায় দশম শ্রেণির স্কুল ছাত্রী মুক্তি রানী বর্মন (১৬) চাঞ্চল্যকর হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে ঘাতক বখাটে যুবক কাউছার (১৮) কে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
এ- উপলক্ষ্যে আজ বুধবার বিকাল ৪টায় নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ হারুন অর রশিদ।
 তিনি বলেন, প্রেমনগর ছালিপুরা গ্রামের সামছু মিয়ার ছেলে কাউছার (১৮) একই গ্রামের নিখিল বর্মণের মেয়ে দশম শ্রেণীর ছাত্রী মুক্তি রানী  বর্মণকে (১৬) স্কুলে যাওয়া আসার পথে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল। মুক্তি প্রেমে সাড়া না দেওয়ায় বখাটে কাউছার ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ী ফেরার পথে তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আশপাশের লোকজন আশংকাজনক অবস্থায় মুক্তিকে উদ্ধার করে প্রথমে বারহাট্টা হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনার পরপরই ঘাতক বখাটে যুবককে ধরতে জেলা পুলিশের পক্ষে ৪টি টিম ৪ ভাগে বিভক্ত হয়ে মাঠে নামে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আজ বুধবার বিকেল পৌনে ৩ টার দিকে প্রেমনগর গ্রামের পাঁকা ধান ক্ষেত সংলগ্ন জঙ্গল থেকে ঘাতক কাউছারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুড়ি সার্কেল) রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin