শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৬১৪ বার পড়া হয়েছে

নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থপতি ও শিল্পী রুদ্র রাউতের নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

ম্যুরাল উদ্বোধন করেছেন পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল ও পঁচাত্তরের প্রতিরোধ যোদ্ধা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মানু মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকউল্লাহ খান, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোণা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা: পলাশ মজুমদার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin