শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

বাবা মায়ের অসতর্কতার কারনে বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশু কন্যা নাদিয়া আক্তারের।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১০ডিসেম্বর) সকাল ৮টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় খারনৈ ইউনিয়নে মেদিরকান্দা গ্রামে।
মৃত নাদিয়া মেদিরকান্দা গ্রামের কৃষি
শ্রমিক নবাব মিয়া ও গৃহিণী শুভা আক্তার দম্পতির একমাত্র কন্যা।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। বাবা গৃহস্থালির কাজে ব্যস্ত।
এ সময় নাদিয়া খেলতে খেলতে অজান্তেই ঘরে থাকা পানি ভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মা রান্নাঘর থেকে এসে শিশু নাদিয়াকে বালতিতে পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন পাল নাদিয়াকে পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে ডাঃ সুমন পাল বলেন, অভিভাবকদের দায়িত্বে অবহেলা ও অসতর্কতার কারনে ১১মাস বয়সী শিশুটির প্রাণ হারিয়েছে। যাদের পরিবারে ছোট সন্তান রয়েছে। তাদেরকে আরো সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin