রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক নেত্রকোনার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরাসহ এক চোরাকারবারি আটক মদনে পানিতে ডুবল ৪ হাজার হেক্টর বোরো ধান, বিপাকে নয় হাজার কৃষক নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ  নিহত ২ আহত ৩  বন্যার ক্ষয়ক্ষতি দেখতে হাওরে এমপি’র প্রতিনিধি দল, সহায়তার আশ্বাস মদনে পুলিশের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ কারবারি আটক নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু

নেত্রকোনার দূর্গাপুরে মাদক সেবনে বাঁধা দেয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে একজন নিহতঃ তিন জন আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
মাদক ব্যবসা ও মাদক সেবনে বাঁধা প্রদান করায় মাদকসেবীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮) নামক এক ব্যাক্তি নিহত হয়েছে।
এ নৃশংস ঘটনাটি ঘটেছে গত শনিবার(২রা মে)  দিবাগত রাত পৌনে নয়টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার তেরী বাজার এলাকায়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর পৌরসভার তেরী বাজারের লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ  (২৭) একজন মাদকাসক্ত ও মাদক বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত। একই এলাকার ওয়াহিদুল মৃধা কেলিস মাদকাসক্ত নূর মোহাম্মদকে এলাকায় মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করায় এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জের ধরে নূর মোহাম্মদ শনিবার রাত পৌনে ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে ওয়াহিদুল মৃধা কেলিসের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কেলিসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথি মধ্যে তিনি মারা যায়।
এই নির্মম হত্যাকাণ্ডে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনাকে ‘বর্বরোচিত ও জঘন্যতম অপরাধ’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত দোষীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ প্রেরন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দূর্গাপুর থানা পুলিশ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নূর মোহাম্মদ, নুরুন্নাহার  বেগম এবং মাজেদুল ইসলামকে  আটক করেছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin