রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার পূর্বধলায় ডিবি পুলিশের অভিযান ৩২ বোতল ভারতীয় মদ সহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মঙ্গলবার গভীর রাতে পূর্বধলার শ্যামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩২ বোতল ভারতীয় মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ (পশ্চিম) এর অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম) পুলিশের এস আই সঞ্জয় সরকার ও এ এস আই হরিপদ পালের নেতৃত্বে একটি টিম মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারের জারিয়া মোড়ে বিশেষ অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ বেচাকেনা করার সময় ৩২ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার রংপুর গ্রামের মৃত হযরত আলীর পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোঃ হরমুজ আলীর পুত্র মোঃ আমিনুল ইসলাম (৩৮)।
এ ব্যাপারে ডিবি (পশ্চিম) পুলিশের এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। বুধবার বিকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin