শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার পৌরসভার ৬নং ওয়ার্ডের রাস্তার নাজেহাল অবস্থা

তপন বিশ্বাস
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬৫৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্টেশন রোড এলাকার রাস্তা সংস্কারের অভাবে যাতায়াতের প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে আছে এলাকার স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় যে রাস্তাটি বিদ্যমান আছে সেটি নিচু হওয়ার কারনে একটু বৃষ্টি হলে পানি জমে যায়। তখন এই এলাকার মানুষ বাসা থেকে বের হলে অন্তত হাটু পর্যন্ত পানি দিয়ে বের হতে হয়। এই এলাকার পানি যাওয়ার কোন ড্রেইন না থাকায় পানি জমে থাকে।

তাই এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। এলাকাবাসী জানায়, এই রাস্তাটি যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে আমাদের বাসা থেকে বের হওয়া সম্ভব হবে না। একটু বৃষ্টি হলে আমাদের বাসার ভিতরে পানি চলে আসে।

আমরা পৌরসভার মেয়রের কাছে রাস্ত ও ড্রেন নির্মানের জন্য আনুমানি ১ বছর আগে এলাকাবাসীর সকলে মিলে আবেদন দিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত কোন কাজ করা হয়নি। এলাকার ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা তপন মিয়া বলেন, আমি বৃদ্ধ মানুষ একটু বৃষ্টি হলে আমি বাসা থেকে বের হতে পারি না। কারন রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে থাকে, কোথায় পা ফেলব গর্তে না রাস্তায় তা দেখা যায় না। তাই আমি ও আমার এলাকার লোকজনের চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে।

ভুক্তভোগী উত্তম চৌধুরী, বিপ্লব সাহা, তপন কুমার হালদার, তপন কুমার চৌধুরী, সুধাংশু সরকার, দিবাকর তালুকদার, তুহিন বিশ্বাস, ডাঃ গোলাম ফারুক, নমিতা রানী সাহা, বাপ্পী কর, কৌশিক কর, রিপন কর, মিল্টন করসহ এলাকার সকলেই বলেন আমরা খুবই সমস্যায় আছি আমাদের রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

একটু বৃষ্টি হলে আমাদের বাসা থেকে বের হওয়া সম্ভব হয় না এবং ঘরের ভিতরে পানি চলে আসে কারন পানি যাওয়ার কোন রাস্তা নাই। তাই আমাদের এলাকাবাসীর দাবি রাস্তাটি দ্রুত সংস্কার ও ড্রেইনের ব্যবস্থা করা হউক।

এ বিষয়ে নেত্রকোণা পৌরসভার ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো: শাকিল ঢালীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি নতুন নির্বাচিত হয়েছে। এ বিষয়ে কোন আবেদন আমাদের পৌরসভায় জমা আছে কিনা তা আমি জানিনা। আবেদন পেলে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin