বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি মোস্তাক আহম্মদ, সম্পাদক আশিক আহমেদ কমল নির্বাচিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

 

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার (২৫ মে) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ব্যালটের মাধ্যমে সভাপতি পদে মোঃ মোস্তাক আহম্মদ (চেয়ার প্রতীক) ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব আশিক আহমেদ কমল (ফুটবল প্রতীক) নির্বাচিত হয়েছেন।

সম্মেলন ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। বেলুন, ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় সাজানো হয় অনুষ্ঠানস্থল।

উপজেলার সাতটি ইউনিয়নের মোট ৪৯৭ জন ভোটারের মধ্যে মোস্তাক আহম্মদ পেয়েছেন ১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তাং (মোটরসাইকেল) পেয়েছেন ১৪২ ভোট, মোঃ মানিক আজাদ (হাতি প্রতীক) পেয়েছেন ১১৪ ভোট এবং মোঃ রশিদ আলী তাং (ছাতা প্রতীক) পেয়েছেন ৬৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে আশিক আহমেদ কমল (ফুটবল প্রতীক) ১৯১ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী মোঃ আক্কাছ আলী (মাছ প্রতীক) পেয়েছেন ১৭৪ ভোট এবং মোঃ আরিফ উল্লাহ্ সোহেল (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২০ ভোট।

সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় দুপুর ১২টায়। সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোস্তাক আহম্মদ। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ ও সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী।

বক্তারা বলেন, এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভেতর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin