শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার মদনে আশ্রয়ণ প্রকল্পের গৃহ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে সদর ইউনিয়নে শনিবার সুবিধাভোগীদের ৫৬টি গৃহ পরিদর্শন করেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান। এ সময় তিনি কাজের গুনগতমান নিয়ে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহম্মেদ, সহকারি কমিশনার(ভূমি) উম্মে সালমা, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, ওসি মোঃ ফেরদৌস আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, নেত্রকোনায় ১ম পর্যায়ে ৯৬০টি এবং ২য় পর্যায়ে ৯২৫টি ঘর নির্মাণ করা হয়েছে।

ঘরের মান, স্থান নির্বাচন ও ঘর নির্মাণের সর্বোচ্চ তদারকির ব্যবস্থা করেছি। একটি একটি করে ঘর দেখেছি। আমাদের ঘরের মান এবং কার্যক্রম খুবই ভাল। জেলার দু-একটি জায়গায় যেখানে একটু সমস্যা হয়েছে তা মেরামত করে সুবিধাভোগীদের নিকট মান সম্মত ঘর হস্তান্তর করতে সক্ষম হয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin