রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। শনিবার (১৪ জুন) দুপুর ২টায় উপজেলার শুনই নতুন বাজার এলাকায় এসআই জাহিদুল হাসানের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআই জাহিদুল হাসানের বড় ভাই রতন মিয়া। তিনি বলেন, “আমার ছোট ভাই বর্তমানে ঢাকায় কর্মরত এবং তিনি সরকারি নিয়ম মেনেই ছুটিতে বাড়ি আসেন। অথচ তাকে ঘিরে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে আমাদের পারিবারিক মানহানি ঘটেছে এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।”

এসময় তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাইয়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসআই জাহিদুলের পিতা সুলতান মিয়া, মা রীনা আক্তার, স্থানীয় ইউপি সদস্য নূরুজ্জামান,ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান দুলাল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এসআই জাহিদুলের সুনাম ও সততার পক্ষে একমত পোষণ করেন।

এলাকাবাসীরা বলেন, এসআই জাহিদুল হাসান একজন সৎ, কর্তব্যপরায়ণ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে একটি মহল তাকে হয়রানি করতে চাইছে। তারা এ অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, যারা সত্যিকারের অপরাধী, তাদের কিছু না হয়ে, নিষ্ঠাবান অফিসারদের হয়রানির শিকার হতে হয়— এটা সমাজের জন্য অশনি সংকেত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin