বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

নেত্রকোনা পৌর এলাকায় এক মৎস্য বাবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

নেত্রকোনা পৌরসভার বাহিরছাপড়া এলাকা থেকে সাফায়াত উল্লাহ (৩০) নামের এক মৎস্য বাবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
নিহত সাফায়াত উল্লাহ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালুয়াখালী খালপাড় এলাকার ওমর আলীর ছেলে। সে নিজ এলাকায় অন্যের পুকুর ভাড়া নিয়ে মাছের ব্যবসা পরিচালনা করে আসছিল। সাফায়াত উল্লাহ পৌর কৃষক লীগের সহ-সভাপতি মাসুদ হত্যা মামলার আসামী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাফায়াত গতকাল শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়ী থেকে বের হয়ে রাতে আর বাড়ীতে ফেরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধ্যান পচ্ছিল না। স্থানীয় এলাকাবাসী আজ রবিবার সকালে পৌরসভার বাহির ছাপড়া এলাকার একটি পরিত্যাক্ত অটোরাইস মিলের পিছনে একটি গাছের নিচে সাফায়াত উল্লাহর লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলায় কাটা দাগ রয়েছে। ধারনা করা হচ্ছে সাফায়াতকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কি কারণে এই হত্যাকান্ড ঘটিয়েছে তা জানার জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin