রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পূর্বধলা চৌরাস্তায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাবেক (জিএস) সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কছম উদ্দিন, বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আজহারুল ইসলাম মাছুম, গোহালাকান্দা ইউনিয়ন  আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হাশিম সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের  সভাপতি জয়নাল আবেদীন, সবেক ছাত্র নেতা সারোয়ার জাহান রাসেল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাসানুজ্জামান রাফি, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আকিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র সরকার, শ্রমিকলীগ নেতা শহীদ মিয়া, আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুখলেছুর রহমানসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin