বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

বাবাকে পিটিয়ে জখম করেছে ছেলে,মামলা করায় প্রাণ নাশের হুমকি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

(হৃদয় রায় সজীব)

 

জমি লিখে না দেওয়ায় নেত্রকোনার বারহাট্টা এলাকায় জন্মদাতা বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করেছে ছেলে। এরপর আহত বাবাকে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী মিয়াচান ব্যাপারী বাদী হয়ে ছেলে সোহেল ব্যাপারির বিরুদ্ধে গত ৩ মে বারহাট্টা থানায় মামলা করেন। ভুক্তভুগী বাবা শনিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন।

 

মামলার পরও পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার না করায় তিনি আতংকে আছেন বলেও জানান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ মে জেলার বারহাট্টা সদরের রাসেল এন্টারপ্রাইজ নামে ডিমের আড়ৎ গিয়ে প্রতিষ্ঠানটির মালিক মিয়াচান ব্যাপারিকে মারধর করে ২ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। এসময় টাকা দিতে না চাইলে মিয়াচান ব্যাপারিকে মারধর করা হয়। কুপিয়ে মাথায় গুরুত্বর আঘাত করা হলে তাকে স্থানীয়রা নিয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী মিয়াচান ব্যাপারী তার ছেলে সোহেল মিয়াসহ, গুমুরিয়া গ্রামের মৃত মুক্তুল মিয়ার ছেলে মন্নান মিয়া,মৃত কেরামত আলীর ছেলে হাসিদ মিয়া ও হাদিস মিয়ার ছেলে বিকাশ মিয়ার বিরুদ্ধে ঘটনার পরদিন ৩ মে একটি মামলা দায়ের করেন। মামলার দারের পর বাবার বিরুদ্ধে ছেলে উল্টো এলাকার কয়েকজনকে নিয়ে একটি মানববন্ধন করে। এসব ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

ভুক্তভোগী মিয়াচান ব্যাপারী বলেন, ‘আমি ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি। সে ভাড়াটে সন্ত্রাসী মন্নানকে নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। আমাকে মারপিট করে টাকা নিয়ে পালিয়ে যায়। আমি এর আগেও শহরের একটি বাসা বিক্রি করে তাকে ৫৭ লাখ টাকা দিয়েছি। সে নেশাগ্রস্ত হয়ে অনেক ঋন করেছে। আমাকে মারধরের ঘটনায় পুলিশ মামলা নিলেও আসামি আমাসীদের ধরছে না। আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

 

জানতে চাইলে অভিযুক্ত সোহেল মিয়া বলেন, ‘আমার বাবা দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জমি লিখে দিচ্ছেন। তাকে এই কাজে বাঁধা দিলে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করছেন। তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের সাথে থাকলেও আমার মায়ের খোঁজ খবর নেন না। আমার বোন তার পছন্দের ছেলেকে বিয়ে করেছে বলে তাকে আজও মেনে নেয়নি। অথচ আমার সৎ বোন পালিয়ে একটা নেশাগ্রস্ত ছেলেকে বিয়ে করার পরও তিনি ওই মেয়েকে মেনে নিয়েছেন। আমার মা ও আমার সাথে সবসময় তিনি অন্যায় ও বৈষম্য করে আসছেন।’
ওই এলাকার বজলুর রহমান ও ডুমুরিয়া গ্রামের বিল্লাল মিয়া বলেন, ‘আমরা মিয়াচান ভাইয়ের জমি বর্গা চাষ করে সংসার চালাই। তার বড় ছেলে সোহেল ১০/১৫ লোক নিয়ে দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে ধান কেটে নিয়ে গেছে। আমরা ঋণ করে জমি চাষ করেছি এখন তাদের পারিবারিক সমস্যার কারণে আমরা জমির ফসল পাচ্ছি না।’

 

ভুক্তভোগী মিয়াচান ব্যাপারীর (দ্বিতীয় স্ত্রীর) বড় মেয়ে সুমি আক্তার বলেন, ‘আমার বাবা শহরের বাসা বিক্রি করে তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। গ্রামে একটি পাকা বাড়ি তৈরি করে দিয়েছেন। সেখানে আমাদেরও ভাগ ছিল। কিন্তু তাকে দেনা মুক্ত করতে সকল টাকা তাকে দেওয়া হয়েছে। নেত্রকোনা শহরেও জায়গা কিনে দিয়েছেন। এখন আবারো টাকার জন্য বাবার উপর হামলা করেছে সন্ত্রাসীদের নিয়ে। আমরা সকলে জীবন নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছি।’

 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin