শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

বারহাট্টার এক শিক্ষকের বিরুদ্ধে চাকরিবিধি ও নির্বাচনী আচরণ বিধির অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

 

আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল কবীর খোকন। তার প্রতীক মোটরসাইকেল। তার পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচার, প্রচারণায় নেমেছেন সাহতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এরশাদ মিয়া। এমন অভিযোগের তথ্যপ্রমাণ পেয়েছে গণমাধ্যম। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে শিক্ষক এরশাদ মিয়ার এমন নির্বাচনী প্রচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ে স্থানীয় মহলে বেশ সমালোচনা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে শিক্ষক এরশাদ মিয়া মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর পক্ষে সাহতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক ও প্রচারপত্র বিলি করতে দেখা যায়। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনের প্রচার অংশ না নেওয়ার বিষয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এটি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছে। তাছাড়া চাকরি বিধিতে উল্লেখ আছে কোন সরকারি কর্মকর্তা কারো পক্ষে নির্বাচনী প্রচারণা করতে পারবেন না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ইউনিয়নের কয়েকজন ব্যক্তি বলেন, এরশাদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও নিজেকে ইউনিয়ন যুবলীগের নেতা দাবি কবেন, এমন কি অনেক রাজনৈতিক দলীয় গ্রুপিংয়ের মিটিং মিছিলেও উনাকে দেখা যায়। এটিও নিয়ম বহির্ভুত কাজ।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি বলেন, একজন সরকারি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কোন রাজনৈতিক সংঘটনের সাথে থাকার তো প্রশ্নই আসে না। এ বিষয় ইসির কড়া নির্দেশ রয়েছে, স্কুল-কলেজের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারীরা নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে শিক্ষক মোঃ এরশাদ মিয়ার সাথে কথা হলে তিনি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি, ভিডিও তার নয় বলে অস্বীকার করেন। বলেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তিনি কোন নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করেন নি।

 

বারহাট্টা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

E

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin