রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৩৪১ বার পড়া হয়েছে

 

নেত্রকোণার মদনে আওয়ামীলীগের ৪৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মদন ইউনিয়নের উচিতপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়া শনিবার রাতে মদন থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফকে প্রধান আসামি করা হয়েছে।

মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালী, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক সোহাগ মিয়া, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়ত উল্লাহ রয়েলসহ ৪৪ জনের নাম উল্লেখ রয়েছে। অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামী করা হয়েছে।

স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীরা মদন সরকারি কলেজের ছাত্রাবাসের সামনে অবস্থান নেয়। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে

আন্দোলনকারীদের ওপর হামলা করে। এ সময় সাংবাদিক ইমরান সহ ৫/৭ জন আন্দোলনকারী আহত হয়। এই ঘটনায় শনিবার রাতে মদন থানায় মামলা হয়েছে।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।’
মোঃ আংগুর রহমান ভূইয়া
মোবাইল ০১৯০৫৩৪০২৭২
তাং ১৮/০৮/২৪ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin