বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ 

মদনে কিশোরী ও তার মা‌ কে মারধর থানায় মামলা।

শফিউল আলম রানা, মদন প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামে, বাড়ির জমি বিক্রির বিরোধ ও পূর্ব শত্রুতা জেরে আকলিমা আক্তার (১৭) নামের এক কিশোরী ও তার  মা, নাজিমা আক্তার (৫০)কে বাড়িতে এসে অতর্কিতভাবে হামলা করে মারধরের ঘটনা ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় কিশোরী আকলিমা ও তার মা, নাজিমাকে স্বজনেরা উদ্ধার করে  মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে ভর্তি করেন। তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ঘটনায় জড়িত থাকা একই গ্রামের মৃত নবাব আলী খাঁর ছেলে, আশারাফ উদ্দিন (৪৫) কে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে  ঐ কিশোরীর পিতা জিলু মিয়া(৭০) বাদী হয়ে, মদন থানায় একটি মামলা দায়ের করেছেন অভিযুক্তদের বিরুদ্ধে।
উক্ত মামলা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়,জিলু মিয়ার (৪৫ শতাংশ) বসতবাড়ির জমি প্রয়োজনের তাগিদে, তার প্রতিবেশী কাদির তালুকদারের কাছে বিক্রি করে দেন।
 বসতবাড়ির ঐ জমি মামলার অভিযুক্ত আশরাফ উদ্দিন ক্রয় করতে না পারায়, প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার জেরে গত(২৭ জানুয়ারি) রোজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঐ কিশোরী ও তার মা,কে মারধরের ঘটনাটি ঘটিয়েছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান এ প্রতিনিধিকে জানান, মা ও মেয়েকে মারধরের অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে  তদন্ত সাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin