রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে জমির বিরোধের জেরে সংঘর্ষ আহত ৭

শফিউল আলম রানা, মদন প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদন উপজেলার মদন ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৭ জন।
(১১ জানুয়ারি) রোজ বুধবার মদন দক্ষিণপাড়া গ্রামে  আনুমানিক সকাল ১০ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
আহতদের   উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার শেষে ভর্তি করে চিকিৎসাধীন রয়েছেন।
এদের  মধ্যে মৃত মুক্তু  মিয়ার ছেলে এলাই মিয়ার ( ৩৪) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মদন দক্ষিণ পাড়া গ্রামের মৃত  হাতিম আলীর ছেলে রতন মিয়ার সাথে,একই  গ্রামের মৃত মুক্ত মিয়ার ছেলে  এলাই মিয়ার  দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা  চলমান রয়েছে।
এলাই মিয়ার পক্ষে উক্ত জমির  মামলার রায়ের ডিগ্রী পাওয়া দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
 সংঘর্ষের সময়  থানা পুলিশ খবর পেয়ে, ঘটনাস্থল থেকে  মৃত হাতিম আলীর ছেলে রতন মিয়া , ও আক্কেল মিয়ার ছেলে  ইসাক মিয়াকে আটক করেন।
এ বিষয়ে মদন থানা  ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে।  জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে। ঘটনা স্থলে পুলিশ মোতায়ন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin