শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে বীর মুক্তিযোদ্ধার উপর অতর্কিতভাবে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন।

মদন প্রতিনিধি (শফিউল আলাম রানা)
  • আপডেটের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৫০২ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার মদন উপজেলার ৬ নং তিয়শ্রী  ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদারের উপর অতর্কিত  হামলা এবং রাস্তায় হত্যার উদ্দেশ্যে আক্রমণের প্রতিবাদে হামলার মূল আসামি তোফায়েল আহম্মেদ ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ৮ জানুয়ারি রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে মদন পৌর সদরে এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন।

জানা যায়,  গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, তোফায়েল আহম্মেদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে তিয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ঐ ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী হন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। তোফায়েলের নিজবাড়ি ধুবাওয়ালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কারণে তোফায়েলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গত ৫ জানুয়ারি তোফায়েল আহম্মেদ নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়। তোফায়েলের পরাজয়ের পেছনে হেলাল উদ্দিন তালুকদার কে দায়ী করেন। ৭ জানুয়ারি শুক্রবার সকালে বীর মুক্তিযুদ্ধা হেলাল উদ্দিন তালুকদার বাড়ি থেকে বের হলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল ও তার লোকজনকে নিয়ে হামলা চালান। এ সময় তোফায়েলের দুজন ও হেলাল উদ্দিন তালুকদারের ৭ জন লোক আহত হয়। নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা গ্রামে ঘটনাটি ঘটেছিল।
মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাকির হোসেন বলেন, বীর  মুক্তিযুদ্ধা হেলাল উদ্দিন তালুকদার এর উপর হামলাকারী সাবেক ভাইস চেয়ারম্যান, ইউপি নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তোফায়েল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বলেন, স্থানীয়  ইউপি নির্বাচন সুষ্ঠু  অবাধ নিরপেক্ষ  হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিদ্রোহী প্রার্থী তোফায়েল এ ধরনের ষড়যন্ত্র চালিয়েছে ও বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার এর উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
 মদন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন বাঙালি বলেন, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান তোফায়েল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে হেরে  বীর মুক্তিযুদ্ধা হেলাল উদ্দিন  তালুকদারের উপর গত  ৭ জানুয়ারি সকাল ৯ ঘটিকার সময় হামলা ও প্রাণনাশের চেষ্টা করে, এর প্রতিবাদ তীব্র নিন্দা ও গ্রেপ্তারের দাবি জানাই।
 ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস  বলেন, বীর মুক্তিযুদ্ধা হেলাল উদ্দিন তালুকদার কে বাঁচাতে গিয়ে তার পক্ষে ৬ জন আহত হয়েছে , আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে,  এর জন্য মদনের সকল মুক্তিযুদ্ধার পক্ষ থেকে  তীব্র নিন্দা ও দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin