রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

মদনে শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি খুনের ঘটনায় মূলহোতা গ্রেফতার

শফিউল আলম রানা, মদন প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৪৪৫ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে চাচাতো শ্যালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি সাজ্জাদ মিয়া খুনের ঘটনার মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার ভোর ৬টার দিকে জেলার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি এলাকা থেকে শ্যালক মোঃ কবির খানকে (৫০) গ্রেফতার করা হয়। নিহত সাজ্জাত হোসেন মাখনা দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। ওইদিন দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।
গ্রেফারকৃত মো. কবির খান একই গ্রামের মৃত চান খাঁ ওরফে চাঁদু খাঁর ছেলে। গত বছরের ২৮ ডিসেম্বর মাখনা গ্রামে এ হত্যাকান্ড সংঘটিত হয়।
র‌্যাব জানায়, নিহত সাজ্জাত মিয়া প্রতিপক্ষ কবির হোসেনের চাচাতো বোন জামাই। ঘটনার দিন সাজ্জাত সকালে বাড়ির সামনে হাওরে পালিত হাঁস ছেড়ে রাস্তার পাশে দোকানে বসে ছিলেন। এসময় পূর্বশত্রুতার জেরে শ্যালক কবির হোসেন ও শহীদ মিয়ার সঙ্গের ভগ্নিপতির তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কবির হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সাজ্জাত মিয়ার ওপর হামলা করেন। এতে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাতকে মৃত ঘোষনা করেন।
র‌্যাব আরও জানায়, এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ (৬২) নামে একজন হুকুমের আসামিকে আটক করে পুলিশ।
সাজ্জাত হত্যাকান্ডে ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে হত্যার সাথে জড়িত থাকার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আসামি কবির হোসেনকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin